
বাংলাদেশে আগামী কয়েকদিনের মধ্যে পূর্ণমাত্রায় বিদ্যুত সরবরাহ করবে ভারতের আদানি পাওয়ার। বকেয়ার কারনে গত অক্টোবর থেকে বাংলাদেশে সরবরাহ কমিয়ে দেয় আদানি।
শুক্রবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। তারা জানায়, বাংলাদেশের ডিসকাইন্ট এবং ট্যাক্স শর্ত মানতে রাজি হয়নি আদানি পাওয়ার।
গ্রীষ্মকালে চাহিদা বেড়ে যায় বলে আদানিকে পূর্ণমাত্রায় ১৬০০ মেগাওয়াট বিদ্যুত পাঠাতে বলে বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড। এতে সাড়া দিয়ে আগামৗী কয়েকদিনের মধ্যে আদানি বিদ্যুত পাঠাতে রাজি হয়।
গত ডিসেম্বরে আদানি দাবি করেছিল, বাংলাদেশের কাছে তাদের ৯০০ মিলিয়ন ডলার বকেয়া হয়েছে। তবে ওই সময় বিপিডিপির চেয়ারম্যান রেজাউল করিম বলেছিলেন, বাংলাদেশের কাছে ভারতীয় কোম্পানিটি ৬৫০ মিলিয়ন ডলার পাবে। বিদ্যুতের দাম কীভাবে হিসেব করা হচ্ছে, সেটির প্রেক্ষিতে মূল্য নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়।
এরআগে বিপিডিবি আদানি পাওয়ারের কাছে একটি চিঠিতে ট্যাক্স সুবিধা ও মে মাস পর্যন্ত বিদ্যুতের দামের ডিসকাউন্ট চেয়ে শর্ত দিয়েছিল। কিন্তু সেগুলোই মানেনি আদানি পাওয়ার।
ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানির এই বিদ্যুৎ কেন্দ্রটি থেকে শুধুমাত্র বাংলাদেশেই বিদ্যুৎ সরবরাহ করা হয়।


