আগে সংস্কার বিষয়ে ঐকমত্যে পৌছাতে হবে এরপর নির্বাচন চায় জামায়াত: ডা. তাহের

আগে সংস্কারের বিষয়গুলো আসতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌছাতে হবে। এরপর নির্বাচন বলে জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “এই কমিটির উদ্যোগ এবং সব পজিটিভ সিদ্ধান্তকে জামায়াত স্বাগত জানায়। আমরা বৈঠকে এটা ঘোষণা করেছি।”

ডা. তাহের আরো বলেন, সংস্কার কমিশনের চূড়ান্ত ব্যবস্থার পর দ্রুত নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। আজ খসড়া আলোচনা হয়েছে। এ বিষয়ে বইয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। আগে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হোক, এরপর নির্বাচনের বিষয় আসবে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন, দেখা যাক কি হয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ