
সংস্কারের নূন্যতম যে ঐকমত্য তৈরি হবে সেটির উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এরপর স্থানীয় সরকার নির্বাচন, সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এই অভিমত ব্যাক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন ফখরুল।
তিনি আরো বলেন, সভায় সংস্কারের প্রয়োজনীয়তা, কেন করা প্রয়োজন সে বিষয়ে তিনি কথা বলেছেন। দলগুলো এ বিষয়গুলো নিয়ে কমিশনের সঙ্গে কথা বলবে এবং একটি ঐকমত্যে পৌছানোর চেষ্টা করা হবে। প্রাথমিক আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মতামত দিয়েছে।
ফখরুল আরো বলেন, “ আমরা আশা করব এ সংস্কারে নূন্যতম যে ঐকমত্য তৈরি হবে সেটির উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটাই আমাদের প্রত্যাশা।


