২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএসে ভর্তিতে আবার সময় বাড়ানো হয়েছে

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারী মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএসে ভর্তিতে দ্বিতীয় দফায় সময় বাড়ান হয়েছে।

প্রথম দফায় শিক্ষার্থীদের ভর্তির শেষ সময় ছিল ৮ ফেব্রুয়ারি। তখন সময় বাড়িয়ে করা হয় ১৫ ফেব্রুয়ারি। এবার দ্বিতীয় দফায় সময় বাড়িয়ে করা হয়েছে ২৪ ফেব্রুয়ারি।

কোটাসহ মেডিকেলে আসন রয়েছে ৫ হাজার ৩৮০টি। দেশে মোট মেডিকেল কলেজ ১১০টি। সরকারি ৩৭টি বেসরকারি ৬৭টি। এছাড়া একটি আর্মড মেডিকেল কলেজ এবং ৫টি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ আছে।

গত ১৯ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ