বুধবার, মে ৬, ২০২৬

রমজান ও গরমে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রিতে রাখতে হবে না হলে সংযোগ বিচ্ছিন্ন: ফাওজুল

আসন্ন রমজান ও গরমে এসি ব্যবহারকারিদের তাপমাত্র ২৫ ডিগ্রি বা তার বেশি রাখার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, অনুরোধ উপেক্ষা করা হলে সংযোগ বিচ্ছিন্ন কিংবা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের সাথে আলোচনায় তিনি এ মন্তব্য করেন। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান উপদেষ্টা।

তিনি আরো বলেন, এর ফলে দুই থেকে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। আর বিষয়টি নিয়মিত নজরদারি করবে বিদ্যুৎ বিভাগের বিশেষ দল।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ