
দিনেদুপুরে প্রকাশ্যে পিস্তল বের করে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে এক পথচারীকে হুমকির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
প্রতক্ষদর্শীরা জানিয়েছেন, অস্ত্রধারীর নাম মোহাম্মদ রফিকুল ইসলাম বাদল। তিনি জাতীয় পার্টির কাউন্সিলর সেন্টুর বড় ভাই।
রোববার বিকেলে মোহাম্মদপুর তাজমহল রোডের ঈদগাহ মাঠের পূর্বদক্ষিণ কোনে এ ঘটনা ঘটে। হুমকি দেয়ার ছবিটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। পুলিশ জানিয়েছে অস্ত্রধারীকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা হচ্ছে।
তাজমহল “রোডের ঈদগাহ মাঠের রেফ্রিজেটর দোকানের মালিক মনির হোসেন জানান, বিকাল ৫টায় হঠাৎ লক্ষ করি দোকানের সামনে বেশকিছু লোক জড়ো হয়েছে। এর মধ্যে একজন লোক অস্ত্র উচিয়ে অটোরিকশা চালকসহ কয়েকজনকে হুমকি দিচ্ছিল।”
এ ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।


