
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত কব্জি কাটা গ্রুপের প্রধান মো. আনোয়ার হোসেন ওরফে ‘শুটার আনোয়ার’ ওরফে ‘কব্জি কাটা আনোয়ারকে’ (৩৬) গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, র্যাব-২ এর অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার।
তিনি জানান, আনোয়ার স্বীকার করেছে এ পর্যন্ত সে তিন জনের কব্জি কেটেছে। সে ২০০৫ সালে জীবিকার সন্ধানে ঢাকায় আসে। প্রথমে সে ঢাকায় বিশুদ্ধ পানি পরিবহনের কাজ করতো। এরপর সে ছোটখাট অপরাধে জড়িয়ে পরে। ২০২৪ সালে কব্জি কাটা আনোয়ার প্রথমে মানুষের হাতের কব্জি কেটে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এবং নিজেকে কব্জি কাটা আনোয়ার হিসেবে দাবী করে। কব্জি কাটা ভিডিওটি সেসময় টিকটক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।


