বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

চাকরিবিধি চূড়ান্ত না হলে ২১ ফেব্রুয়ারি থেকে বন্ধ মেট্রোরেল

চাকরিবিধি চূড়ান্ত না হলে ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল পরিচালনকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা মেট্রোরেল পরিচালনা সেবা বন্ধ করে দেবেন।

সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ হুঁশিয়ারি দেন তারা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল সেবা বন্ধ থাকবে। ঢাকাবাসী মেট্রোরেল সেবা থেকে বঞ্চিত হলে ডিএমটিসিএল কর্তৃপক্ষ দায়ী থাকবে।

“ডিএমটিসিএলে সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীগণ” ব্যানারে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ণ করতে গত ১২ সেপ্টেম্বর নির্দেশনা দেন। সেই অনুযায়ী ৬০ দিনের মধ্যে বিধিমালা প্রণয়ন করে সড়ক বিভাগে পাঠানোর সিদ্ধান্ত আসে ডিএমটিসিএলের ৬০তম বোর্ড সভায়।”

কিন্তু ৫ মাস অতিবাহিত হলেও কোনো এক রহস্যজনক কারণে এটি প্রণয়ন করা হয়নি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা না থাকায় ডিএমটিসিএল এর ২০০ জনেরও বেশি দেশি ও বিদেশি প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মকর্তা ও কর্মচারী চাকুরি থেকে ইস্তফা দিয়েছেন। ফলে মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ হুমকির মুখে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।”

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ