বুধবার, এপ্রিল ২২, ২০২৬

হৃদয়ের লড়াকু ইনিংসের প্রশংসায় বিশ্লেষকরা

বাংলাদেশের শুরুটা ভালো হলো না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ৬ উইকেটের হারের ম্যাচে একমাত্র প্রাপ্তি তাওহিদ হৃদয়ের লড়াকু সেঞ্চুরি। হৃদয় বীরত্ব দেখাতে না পারলে ম্যাচ নিয়ে এত বিশ্লেষণের প্রয়োজনই পরত না। বাংলাদেশ যে বিধ্বস্ত হয়ে যেত অনেক আগেই।

জাকের ফিফটির পর ফিরলেও ওয়ানডেতে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন তওহিদ হৃদয়। আর তার এই লড়াকু মানুষিকতার প্রশংসা করলেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা। প্রশংসায় ভাষালেন তাকে।

ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে ম্যাচ চলাকালিন সময় এক্স এ এক বার্তায় লেখেন, ‘তাওহিদ হৃদয়ের কথা অনেকদিন ধরে শুনে আসছি। কিন্তু সেভাবে কিছু করতে পারেনি। আজ নিজের জাত চিনিয়েছে হুদয়।’

হৃদয়ের এমন ইনিংসে মুগ্ধ পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা। তিনি তার ইউটিউব চ্যানেলে বলেন, ‘বাংলাদেশ যে অবস্থায় ছিল তাতে মনে হচ্ছিল ১০০ রানও করতে পারবে না। ঐ অবস্থায় জাকের ও হৃদয়ের ব্যাটিং ছিল অসাধারণ। দারুন জুটি গড়েছেন তারা। ভারতের মত শক্তিশালী বোলিং লাইনআপের বিরুদ্ধে ব্যাট হাতে লড়াই করা এবং সেঞ্চুরি করা দুর্দান্ত ব্যাপার।’

ক্যারিবিয় কিংবদন্তি ইয়ান বিশপের অভিমত তাওহিদ হৃদয় এবং শুবমান হিল ভবিষ্যতের তারকা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ