বুধবার, এপ্রিল ২২, ২০২৬

ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনও মুক্ত হতে পারেনি বাংলাদেশ: ডা. শফিক

ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনও মুক্ত হতে পারেনি বাংলাদেশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শুক্রবার প্রেস ক্লাবে দলটির ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিক বলেন, বাংলাদেশের জনগন ফ্যাসিবাদিদের তাড়িয়েছে। কিন্তু ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনও মুক্ত হতে পারেনি। তাই আমরা বার বলছি শহীদের রক্তের প্রতি সম্মান দেখাতে, তাদের ত্যাগকে মেহেরবানি করে আপনারা অপমানিত করবেন না।

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মো. কামাল হোসাইন ও ড. আব্দুল মান্নান, শামসুর রহমান প্রমুখ।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ