
ধর্মীয় অবমাননার অভিযোগে গ্রেপ্তারের পর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি, নায়েম থেকে সরিয়ে দেওয়া হয়েছে কবি সোহেল হাসান গালিবকে।
প্রেষণ প্রত্যাহার করে ওএসডি হিসেবে সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজে তাকে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
যাদিও গ্রেপ্তার হওয়া কর্মকর্তাদের সাময়ীক বরখাস্তের বিধান রয়েছে।


