ঢাকায় আসছে নতুন ক্যাপটেন আমেরিকা

মুক্তির আগেই আলোচনার ঝড় তোলা ক্যাপটেন আমেরিকা সিরিজের নতুন ছবি ‘ক্যাপটেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ১৪ ফেব্রুয়ারি।

এবার মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে। সোমবার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ছবিটি। একই দিনে আরো একটি ছবি মুক্তি পাবে। জাপানি আলোচিত এনিমেশন ছবি ‘মাই হিরো একাডেমিয়া: ইউ আরে নেক্সট’।

স্টিভ রজার্সের অবসরের পর নতুন ক্যাপটেন আমেরিকার দায়িত্ব পেয়েছেন স্যাম উইলসন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও নতুন জেগে উঠা তিয়ামুত দ্বীপের আধিপত্য নিয়ে বিশ্বরাজনীতির চাপ কিভাবে সামলাবেন ক্যাপটেন আমেরিকা তাই দেখানো হবে এই ছবিতে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ