রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের হত্যা মামলায় পলকের ১২ দিনের রিমান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা তিন মামলায় স্বৈরাচার সরকারের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ৪ দিন করে মোট ১২ দিনরে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার নারাণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল মেজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষ তার ২০ দিনের রিমান্ড চায়। যুক্তিতর্ক শেষে আদালত ১২ দিনের রিমন্ড দেন।

পুলিশ জানায়, সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানার হত্যা এবং বিস্ফোরক দ্রব্য আইনে করা পৃথক তিন মামলায় রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুনানি শেষে জুনাইদ আহমেদকে সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়ে গেছেন।

এর আগে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জুনাইদ আহমেদ পলককে নারায়ণগঞ্জে আদালতে আনা হয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ