মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

রাশিয়া ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনে

রাশিয়ান বাহিনী ইউক্রেনের উত্তর-পূর্বাাঞ্চলীয় শহর খারকিভে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন। বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

রাশিয়ান বাহিনীর ছোড়া ড্রোনে একটি মেডিক্যাল কলেজ এবং আবাসিক ভবন এবং বেসরকারি বহু স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।

দেশটির আঞ্চলিক গভর্নর ওলেহ সিনেভ জানিয়েছেন, রাশিয়ার ছোড়া আটটি ড্রোন বেসামরিক এলাকায় আঘাত হেনেছে এবং এই হামলায় পাচঁজন আহত হয়েছেন।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ