
ইন্টারনেটভিত্তিক ফোন এবং ভিডিও কলের জন্য জনপ্রিয় এবং অসম্ভব নির্ভরযোগ্য মাধ্যম স্কাইপ বন্ধ হয়ে যাচ্ছে।
“২০০২৫ সালের মে মাস থেকে আর স্কাইপ ব্যবহার করা যাবে না” বলে এক্স প্ল্যাটফর্মের এক পোস্টে নিশ্চিত করেছে স্কাইপের মালিক কোম্পানি মাইক্রোসফট। তবে, কোম্পানিটি বলেছে, স্কাইপ অ্যাকাউন্টের লগ-ইন তথ্য আগামীতে মাইক্রোসফট টিমসের বিনামূল্যের সেবায় ব্যবহার করা যাবে।
২০০৩ সালে এস্তোনিয়ায় চালু হয় স্কাইপ। দ্রুতই এটি বিশ্বব্যাপী বিনামূল্যে কল করার উপায় হিসাবে জনপ্রিয়তা পায়। প্রচলিত ফোনে আন্তর্জাতিক কল ব্যয়বহুল হওয়ায় স্কাইপ ছিল অসম্ভব জনপ্রিয় মাধ্যম।
মাইক্রোসফটের দাবি ছিল প্রতিদিন ৩ কোটি ৬০ লাখেরও বেশি মানুষ ব্যবহার করেন স্কাইপ। টেক জায়ান্ট সংস্থাটি বেশ কয়েকবার স্কাইপের ডিজাইন বদলেছে। গত কয়েক বছরে মাইক্রোসফট পরীক্ষা নিরীক্ষা করেছিল স্কাইপকে নিয়ে। স্কাইপ ক্লিপসের মতে নতুন ফিচার এনেছিল। কিন্তু কয়েক বছর থেকে স্কাইপের কদর দিন দিন কমেছেই।
ইবে ২০০৫ সালে এটি দুইশ ৬০ কোটি ডলারে কিনে নেয়। এরপর মাইক্রোসফট ২০১১ সালে ৮৫০ কোটি ডলারে স্কাইপের মালিকানা পায়।


