
নামাজ পড়ছিলেন সংযুক্ত আরব আমিরাতে ভাগ্য বদলে যাওয়া বাংলাদেশি শ্রমিক জাহাঙ্গীর কবীর। ফোন বেজেই চলছিল। নামাজ শেষে ফোন কল যখন ধরলেন তখন একটি সংখাই তার জীবনের ভাগ্য বদলে দিল।
সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ আন্তর্জাতিক বিমান বন্দর পরিচালিত শুল্কমুক্ত ‘বিগ টিকেট’ লাটারিতে ২০ মিলিয়ন দিরহাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ কোটি টাকা জিতেছেন বাংলাদেশি জাহাজ নির্মান শ্রমিক জাহাঙ্গীর কবীর।
গত ১১ ফেব্রুয়ারি, আশা নিয়ে ‘বিগ টিকেট’ লটারির কুপন কিনেছিলেন তিনি। তিন বছর ধরে টিকিট কিনছেন, কিন্তু একবারও জেতেননি। তবুও আশা ছাড়েননি।
সোমবার আবুধাবিতে বিগ টিকেটের ড্র অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীরের নম্বরটি বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু তখন তিনি ছিলেন নামাজে। বারবার ফোন বেজে উঠছিল, কিন্তু তিনি কিছুই জানতেন না।
নামাজ শেষে ফোন হাতে নিতেই চমকে যান এক বন্ধু উচ্ছ্বাস নিয়ে জানালেন, “তুমি ২০ মিলিয়ন দিরহাম জিতেছ!”
প্রথমে বিশ্বাস হয়নি। পরে বিগ টিকেট কর্তৃপক্ষের কল পেয়ে নিশ্চিত হলেন এ স্বপ্ন নয়, সত্যি!
জাহাঙ্গীর একা এই টিকেট কেনেননি— তার সঙ্গে ছিলেন আরও ১৪ বন্ধু। সবাই মিলে ভাগ করে কিনেছিলেন টিকেটটি।
এদিকে, বাংলাদেশে থাকা তার পরিবারও যেন অবিশ্বাসের ঘোরে! প্রবাসজীবনের প্রতিটি কঠিন মুহূর্ত পেছনে ফেলে জাহাঙ্গীর ও তার বন্ধুরা এখন নতুন ভবিষ্যতের অপেক্ষায়।


