বুধবার, এপ্রিল ২২, ২০২৬

তিনভাবে আদায় করা যায় রোজার কাফফারা

কাফফারা শব্দের অর্থ জরিমানা। কাফফারাহ হল ইসলামি আইনের একটি পরিভাষা যার অর্থ পাপের প্রায়শ্চিত্ত, যা অপরাধ বা পাপের ক্ষতিপূরণের জন্য বিশেষ অনুমোদনের জন্য উল্লেখ করা হয়, যখন লঙ্ঘন (মন্দ কাজ) বা অনিচ্ছাকৃত খুন সংঘটিত হয়। রোজা, শপথ, ইহরাম এবং অনিচ্ছাকৃত হত্যা এবং আধা অনিচ্ছাকৃত হত্যার মতো কিছু কাজ লঙ্ঘন করা কাজের কাফফারা প্রদান করা হয়।

তিনভাবে আদায় করা যায় রোজার কাফফারা। প্রথমত একজন দাস মুক্ত করা। দ্বিতীয়ত ধারাবাহিকভাবে পরপর দুই মাস রোজা পালন করতে হবে। তৃতীয়ত ৬০ জন মিসকিনকে দুই বেলা তৃপ্তিসহকারে খাওয়ানো।

শরিয়তসম্মত কারন ছাড়া ইচ্ছাকৃত পানাহার বা সহবাসের মাধ্যমে রমজানে রোজা ভেঙ্গে ফেললে কাজা বা কাফফারা আবশ্যক হয়ে যায়। তবে, পানাহার বা সহবাস ছাড়া অন্ন পদ্ধতিতে ইচ্ছাকৃত রোজা ভাঙ্গলে কাফফারা দিতে হবে না, কাজা করতে হবে। (মাবসুতে সারাখসি ৩:৭২)

তবে, অক্ষমের জন্য কাফফারার ক্ষেত্রে শিথিলতার সুযোগ রেখেছেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)। এই তিন পদ্ধতির কোন পদ্ধতিই যদি কেউ আদায় করতে অক্ষম হন তার জন্য ক্ষমাপ্রাপ্তির আশা করা যায়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ