
আসিয়নভুক্ত দেশ থাইল্যান্ডের সিরিনধর্ন ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজি বিদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দিচ্ছে। স্নাতক বা স্নাতকোত্তর শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
আইইএলটিএস অথবা টোয়েফল এর প্রয়োজন হবে না এই স্কলারশিপের জন্য। অধ্যায়নের ভাষা হবে ইংরেজী। স্নাতকোত্তর ডিগ্রির সময় দুই বছর এবং পিএইচডিতে সময় লাগবে তিন বছর।
একজন শিক্ষার্থী এই বৃত্তির সুবিধায় পাবেন, সম্পূর্ন টিউশন ফি, শিক্ষাগত সহায়তা ফি, মাসিক ভাতা, বিমান ভাড়া, ভিসা ফি, স্বাস্থ্যবিমা এবং দুর্ঘটনা বিমার সুবিধা। লাগবেনা আবেদন ফি।
স্নাতকোত্তর ডিগ্রির জন্য সিজিপিএ নূন্যতম ২.৭৫ এবং পিএইচডির জন্য নূন্যতম ৩.৫০, জীবনবৃত্তান্ত, পরিকল্পিত উদ্দেশ্যবিবরণী, অফিসিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট লাগবে একজন শিক্ষার্থর প্রয়োজনীয় কাগজপত্র।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের বিস্তারিত তথ্য ও আবেদনের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ ২০২৫। ফলাফল প্রকাশ ৩০ মে ২০২৫।


