ওসি প্রত্যাহার: থানায় ভিড় পাওনাদারদের

ময়মনসিংয়ের নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বদলির খবর শুনে থানায় ভিড় করেন পাওনাদাররা।

বদলির আদেশ পেয়ে শুক্রবার সবকিছু গুছিয়ে থানা ছেড়ে পুলিশ লাইনসে চলে যান ওসি ফরিদ আহমেদে। তার বদলির খবর পেয়ে থানায় আসতে থাকেন পাওনাদাররা। কিন্তু ততক্ষনে তিনি চলে গেছেন।

বাজারের ব্যবসায়ী ইসহাক আহমেদ জানান, শীতে ওসি ফরিদ তার দোকান থেকে কাশ্মিরি শালসহ পরিবারের জন্য অনেক দামী জিনিস কেনেন। কিন্তু টাকা দেননি। ওসির কাছে তার পাওনা ১ লাখ ৪ হাজার ২৫০ টাকা।

আরেক ব্যবসায়ী জানান, ফ্যানসহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রি কেনেন ওসি। কিন্তু সেগুলোর দাম পরিশোধ করেননি। একজন জানিয়েছেন তিনি তাকে নগদ ১১ হাজার টাকা ধার দিয়েছিলেন। কিন্তু এখন টাকা ফেরত পাবেন কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেন পাওনাদাররা।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরিপুর সার্কেল) দেবাশীস কর্মকার বলেন, একজন পুলিশের কাছে জনগন টাকা পাবে এটা দু:খজনক ঘটনা। ওসির সাথে কথা বলে বিষয়টি সুরাহা করা হবে বলে জানান তিনি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ