চাঁদাবাজির অভিযোগে পাবনায় সাংবাদিক গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাসকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ এক ব্যবসায়ীকে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে টাকা দাবী করেন। এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।

শুক্রবার পাবনা পৌর এলাকার ময়দানপাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোবারক বিশ্বাস এটিএন বাংলা ও দৈনিক খবরপত্রের পাবনা প্রতিনিধি।

অভিযোগ সূত্রে জানা গেছে গত ২২ ফেব্রুয়ারি পাবনার তামান্না এন্টারপ্রাইজের মালিক তোফাজুল বিশ্বাসের কাছে খবর প্রকাশের হুমকি দিয়ে বিপুল পরিমান টাকা দাবী করেন তিনি। টাকা দিতে অস্বীকার করলে অস্ত্র দেখিয়ে হুমকিও দেন মোবারক।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ