
প্রবাসী লেখক ও অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য শুক্রবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরানা পল্টনে অবস্থিত সিপিবি’র কার্যালয়কে ‘ছাত্র-জনতার’ কার্যালয় বানানোর ডাক দেন। এছাড়া আজ ভবনটিতে যেসব দোকান রয়েছে ব্যবসায়ীদের তা খুলতে মানা করেছেন পিনাকী।
এ নিয়ে দেখা দিয়েছে চরম উত্তেজনা। শনিবার সকাল থেকেই কার্যলয়ে আশপাশে জড়ো হয়েছেন দলটির কর্মী সমর্থকরা। অনেকেই আবার অবস্থান নিয়েছেন কার্যালয়ের ভেতরেই।
যেকোন অপ্রীতিকর অবস্তা এড়াতে কার্যালয়ের সামনে এবং আশপাশে অবস্থান নিয়েছে পুলিশ। এছাড়া নিয়মিত টহলে রয়েছে সেনাবাহিনী।


