
নির্ধারিত সময় শেষে যোগকরা সময়ের নবম মিনিটে বড় ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে দুর্দান্ত গোল করে ব্রাজিলকে ২-১ ব্যবধানের জয় এন দেন ভিনিসিউস জুনিয়র।
শুক্রবার ভোরে ল্যাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠ গারিঞ্চা স্টেডিয়ামে কলম্বিয়ার মুখোমুখী হয় ব্রাজিল। ম্যাচের শুরুতেই পেনাল্টিতে ব্রাজিলকে এগিয়ে দেন রাফায়েল রাফিনিয়া। বিরতির ঠিক আগমুহুর্তে কলম্বিয়াকে সমতায় ফেরান লুইস দিয়াজ।
আক্রমন-পাল্টা আক্রমনের ম্যাচটি যখন নিশ্চিত ড্র এর দিকে এগুচ্ছে ঠিক তখনই ম্যাচে যোগ করা সময়ে ভিনিসিউসের দুর্দান্ত গোল ব্রাজিলকে স্বস্তি এনে দেয়।
এই জয়ে বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে বড় উন্নতি হয়েছে ব্রাজিলের। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে এখন তারা। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ছয়ে কলম্বিয়া। এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ব্রাজিলের পরবর্তী ম্যাচ ২৬ মার্চ নিজেদের ঘরের মাঠে। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দী আর্জেন্টিনা।


