
জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম শতাধিক গাড়িবহর ও ব্যান্ডপার্টি নিয়ে নিজ জেলা পঞ্চগড়ে শোডাউন দিয়েছেন।
শোডাউনে অংশ নেন দলটির নেতাকর্মীরা। সাকোয়া, বোদা, দেবীধস, তেঁতুলিয়া ও পঞ্চগড়ে পথসভা করেন। এরপর সারজিস যোগ দেন ইফতার মাহফিলে।
পথসভায় সারজিস বলেন, আগামীতে বাংলাদেশের কেউ আর মার্কা দেখে ভোট দেবে না। নতুন বাংলাদেশে ভোটের সময় টাকার খেলা বন্ধ করতে হবে। আর কোন দলের অন্ধ ভক্ত হওয়া যাবে না।


