মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

তামিমের অবস্থার উন্নতি তবে শঙ্কামুক্ত নন

প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। হার্ট অ্যাটাকের শিকাড় তামিম ইকবালের ইতিমধ্যে রিং পড়ানো হয়েছে। এই মুহুর্তে ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জ্ঞান ফেরার পর তামিম তার পরিবারের সাথে কথা বলেছেন। এই মুহুর্তে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও শঙ্কামুক্ত নন।

সাভারের কেপিজি হাসপাতালে তাকে দেখতে এসেছিলেন বোর্ড সভাপতি এবং পরিচালকরা। পরে এসেছেন সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটার।

সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালের ডিরেক্টর ড. রাজিব গণমাধ্যমকে জানান, ‘একটা হার্ট অ্যাটাক হয়েছিল। তামিমের এনজিওগ্রাম, এনজিওপ্লাস্ট এবং স্ট্রেন্থ করা হয়। এটা খুবই স্মুথলি এবং এফিসিয়েন্ট হয়েছে। খুব ভালো হয়েছে ব্লকটা পুরোপুরি চলে গেছে। একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, এখন উনি অবজারভেশনে আছেন একটু সময় লাগবে।’

প্রসঙ্গত, ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচে সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। টসের পরপরই অসুস্থ হয়ে পড়েন মোহামেডান অধিনায়ক তামিম। পরে ফিল্ডিংয়েও নামতে পারেননি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ