
ঢাকা-বেইজিংয়ের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগীতার বিষয়ে একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের চারদিনের চীন সফরের তৃতীয়দিন চুক্তি ও সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে- দুদেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান-প্রদান, গণমাধ্যম, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা।


