জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ধোঁয়াশা তৈরি করছে বলে দাবি রিজভীর

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে ধোঁয়াশা তৈরি করছে বলে দাবি করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশাভ্যা ও অটোচালকদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ সুনির্দিষ্টভাবে বলছে না সরকার। তিনি জানতে চান নির্বাচন কবে, ডিসেম্বর না জুনে? সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে জাতিকে আশ্বস্ত করার আহ্বান জানান রিজভী।

জুলাই-আগস্টের গণঅভ্যুথ্থানে সবার ত্যাগ স্বীকার না করলে অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হবে বলে বক্তব্যে উল্লেখ করেন সাবেক এই ছাত্র নেতা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ