
ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা, বুড়িমারী স্থল বন্দর দিয়ে ভরতীয় সুতা আমদানি করা যাবে না।
তবে, স্থলপথ ছাড়া অন্য কোন পথে ভারতীয় সুতা আমদানি করা যাবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর। মঙ্গলবার এ সংক্রান্ত প্রকাশ করে এনবিআর। এই আদেশ তাৎক্ষনিকবাবে কার্যকর করা হয়।
জানা গেছে, ভারতের উত্তর ও দক্ষিণাঞ্চলে উৎপাদিত সুতা কলকাতায় গুদামজাত করা হয়। এরপর সেখান থেকে বাংলাদেশে পাঠানো হয়। এসব সুতা তুলনামূলক কম দামে বাংলাদেশে প্রবেশ করছে। ফলে দেশীয় সুতার পরিবর্তে স্থলবন্দর দিয়ে আসা সুতা বেশি ব্যবহার হয়।
এ কারণে দেশের বস্ত্রশিল্পকারখানাগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়ে বলে দাবী করে আসছিল বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, বিটিএমএ।


