
রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন মেজিস্ট্রেটের আদালতের বিচারক ছানাউল্ল্যাহ উভয় পক্ষের শুনানি শেষে অভিনেতা সিদ্দিকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার বিকেলে বেইলি রোড দিয়ে যাওয়ার সময় অভিনেতা সিদ্দিককে কিছু যুবক আটক করে রমনা থানায় সোপর্দ করে। পরে তাকে রমনা থেকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছর ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয়। এতে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে মামলা করেন জব্বার।
২০১৮ সালের জাতীয় নির্বাচনে টাঙ্গাইল-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন অভিনেতা সিদ্দিক। পরে ঢাকা-১৭ উপ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। তবে শেষ পর্যন্ত কোনবারই প্রার্থী হতে পারেননি।


