৭ গোলের রুদ্বশ্বাস সেমিফাইনাল; বার্সেলোনাকে হতাশ করে ফাইনালে ইন্টার মিলান

টিভিতে ধারাভাষ্যকার বলছিলেন নির্ধারিত ৯০ মিনিটের আর মাত্র আড়াই মিনিটের খেলা বাকি, এরপরই বার্সেলোনা চলে যাবে ফাইনালে। কিন্তু ভাগ্যদেবী ভেবেরেখেছিলেন অন্য কিছু। খেলা হলো ১২০ মিনিট। আর বার্সেলোনা ইন্টার মিলানের কাছে হেরেছে ৪-৩ ব্যবধানে।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম নাটকীয় ওরুদ্বশ্বাস সেমিফাইনাল ম্যাচ উপহার দিলো দুই দল। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের ব্যবধানে এগিয়ে থেকে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে দ্বিতীয়বার উঠল ইন্টার মিলান।

৩১ মে মিউনিখে অনুষ্ঠিতব্য ফাইনালে ইন্টার মিলান মুখোমুখি হবে পিএসজি অথবা ইংলিশ ক্লাব আর্সেনালের। তবে এই মুহুর্তে বলাই যেতে পারে আত্মবিশ্বাসে ভরপুর এক দলের নাম ইন্টার মিলান।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ