
ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে মামলা করেছেন এক নারী।
মঙ্গলবার রাজিদা আক্তার (৩৫) নামে এক নারী ডিপজলসহ দুইজনকে আসামি করে ঢাকা মেট্রোপলিটন মেজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বাদীর জবানবন্দি রেকর্ড করে সিআইডিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। মামলার অপর আসামি হলেন ডিপজলের পিএস মো. ফয়সাল।
এর আগে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন ও ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলসহ ১৩৮ জনের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন ভিকটিমের মা রেনু।


