রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক প্রস্তুতির নির্দেশ দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস।

বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম জানান, নির্বাচনের প্রস্তুতি নিয়ে বুধবার মিটিং হয়েছে। আলোচনায় প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন।

তিনি জানান, আগে নির্বাচন সময়কালীন চারদিন পুলিশ এবং আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন থাকত। এবার নির্বাচনের আগে পরে তা সাতদিন রাখার কথা বলা হয়েছে।

প্রায় ৪৭ হাজার ভোটকেন্দ্রর মধ্যে ১৬ হাজার ঝুঁকিপূর্ণ হতে পারে। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে কিভাবে শান্তিপূর্ণ নির্বাচন করা যায় সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন তিনি। পুলিশের বডি ক্যামেরা এবং ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা রাখার নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা।

এছাড়া ১৮-৩২ বছর বয়সী ভোটারদের জন্য আলাদা বুথ রাখা যায় কিনা সেটি খতিয়ে দেখতে বলেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

নির্বাচনের আগে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রদবদল করা হবে। আর এসব রদবদল লটারির মাধ্যমে করা যায় কিনা তা ভেবে দেখতে বলেছেন প্রধান উপদেষ্টা। আইনশৃঙ্খলাবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ