
এসএসসি ও সমমানের পরীক্ষায় আশঙ্কাজনক হারে গণিতে পাসের হার কমেছে সব শিক্ষাবোর্ডে। বৃহস্পতিবার প্রকাশিত ফল বিশ্লেষণ করে এমন তথ্যই পাওয়া গেছে।
১১টি শিক্ষাবোর্ডের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় সবচেয়ে ভালো ফল হয়েছে কারিগরি শিক্ষাবোর্ডে, সেখানে গণিতে পাসের হার ৮৮.৭২ শতাংশ।
তবে, কুমিল্লা, ময়মনসিংহ ও চট্টগ্রামের ফলও বেশ খারাপ। সবচেয়ে বেশি খারাপ বরিশাল বোর্ডে। এই বোর্ডে গণিতে পাস করেছে মাত্র ৬৪.৬২%।
শিক্ষকদের অভিমত, স্কুল পর্যায়ে গণিত শিক্ষার পদ্ধতিগত পরিবর্তন ও হাতে কলমে শিক্ষাদান এবং অনুশিলনের সুযোগ বাড়ানো না হলে ভবিষ্যতে ভরাডুবি আরো বাড়বে।


