বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান এক ব্যক্তি থাকার পক্ষে বিএনপি

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা একই ব্যক্তি হতে পারবেন—এ ব্যাপারে সব রাজনৈতিক দল মোটামুটি একমত। তবে কেউ কেউ এতে ভিন্নমত পোষণ করেন। বিএনপির মত হলো, সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদে ভিন্নমত (ডিসেন্ট নোট) দেওয়ার সুযোগ থাকা উচিত। সংসদে যে দল সংখ্যাগরিষ্ঠ হবে, তারা চূড়ান্তভাবে এ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে রাজনৈতিক দলগুলোর সাথে ১৭তম দিনের বৈঠক শেষে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমেদ।

সালাহউদ্দিন আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রসহ যেসব দেশে গণতন্ত্র আছে, সেখানে দলীয় প্রধানদের প্রধানমন্ত্রী হওয়ায় কোনো বাঁধা নেই। এমন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা শুধুমাত্র সংসদে সংখ্যাগরিষ্ঠ পাওয়া দল বা জোটের।

তিনি আরো বলেন, অনেক সময় একটি দলের ৭-৮ জন নেতা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য হন। কেউ প্রধানমন্ত্রী হওয়ার পর কয়েক দিন বা মাস পরে পদ ছাড়তেও পারেন। তখন তিনি দলীয় প্রধান থাকবেন, আর অন্য কেউ প্রধানমন্ত্রী হতে পারেন। তাই প্রধানমন্ত্রিত্ব ও দলীয় প্রধানের বিষয়ে কোনো বাধ্যবাধকতা না থাকাই ভালো।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ