বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

ক্ষোভ-বিক্ষোভের বৈঠকে ঐক্য চাইলেন প্রধান উপদেষ্টা

মাইলস্টোন স্কুল ও কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর জনমনে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর মধ্যেই দেশের প্রধান চারটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

বৈঠকে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা বলেন, তারা আগের মতোই ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের পাশে আছেন এবং থাকবেন। একই সঙ্গে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হওয়ারও পরামর্শ দেন।

মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, এনসিপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের সিনিয়র নেতারা অংশ নেন। তবে বৈঠক শেষে তারা সাংবাদিকদের কোনো বক্তব্য দেননি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ