বুধবার, এপ্রিল ২২, ২০২৬

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গুলশানে আটক পাঁচ যুবক

রাজধানীর গুলশানের একটি বাসায় সমন্বয়ক পরিচয়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছেন পাঁচ যুবক।

শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের ৮৩ নম্বর সড়কের একটি বাসায় আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবজির সময় তাদের আটক করে গুলশান থানা পুলিশ। আটকের পর তাদের গুলশানের থানা হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে রিয়াদ নামে এক যুবকের নেতৃত্বে ৪ যুবকসহ তারা ওই বাসায় চাঁদাবাজি করতে গিয়েছিল। কয়েকদিন আগে রিয়াদ ও তার দলবল সেই বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবী করে। কিছুদিন পর তারা ১০ লাখ টাকা নিয়ে আসেন। আজ বাকি ৪০ লাখ টাকা নিতে গেলে পুলিশ তাদের আটক করে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ