
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট পরিদর্শণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার রাত ৯.১৫ মিনিটে তিনি বার্ন ইনস্টিটিউটে পৌঁছান। এরপর ড. ইউনূস সেখানে আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেন।
প্রসঙ্গত গত ২১ জুলাই দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ে বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পরই সাথে সাথে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। ভবনটিতে বহু শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছেন।


