
চট্টগ্রামের রাউজানে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার ও বিএনপির কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার গহিরা ইউনিয়নের সাত্তারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। দুই পক্ষের কমপক্ষে ৩০ নেতাকর্মী আহত হয়েছেন।
পুলিম জানিয়েছে, রাউজানে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তবে, তা এখন পুলিশের নিয়ন্ত্রণে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


