বসুন্ধরায় ‘ষড়যন্ত্রমূলক’ বৈঠকের রহস্য উদঘাটনে তদন্ত চলছে: ডিএমপি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ‘ষড়যন্ত্রমূলক’ বৈঠকের রহস্য উদঘাটনে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন, ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. তালেবুর রহমান।

অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তী উপলক্ষে ৮ আগস্ট ঘিরে নান হুমকির কথা শোনা গেলেও নিরাপত্তা নিয়ে কোন ধরনের শঙ্কা নেই বলে মনে করে পুলিশ।

গত ৮ জুলাই বসুন্ধরা আবাসিক এলাকায় একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংঘটনের কয়েকশ নেতাকর্মী গোপন বৈঠকের ঘটনায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মেজর সাদিকুল হক নামের এক সেনা কর্মকর্তার বৈঠকে অংশ নেওয়ার ঘটনায় ইতিমধ্যে সেনাবাহিনী তাকে হেফাজতে নিয়েছে।

শূক্রবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠকে এসব তথ্য জানান, ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. তালেবুর রহমান।

তালেবুর বলেন, ৮ জুলাই বসুন্ধরায় কেবি কনভেনশনটি ভাড়া নেন শামীমা নাসরিন শম্পা নামে একজন। বিদেশে লোক পাঠানোর নামে একটি প্রতিষ্ঠানের নামে সেসময় তিনি এটি ভাড়া নেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ