ইউএনওর স্বাক্ষর জাল করে ১৩ জনকে নিয়োগ জামায়াত নেতার

উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাছেন আলীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। হাছেন আলী একই সাথে উপজেলা জামায়াতে ইসলামীর আমির।

কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি জানার পর জরুরী বৈঠক ডেকে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন, লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির আবু তাহের।

হাতীবান্ধার ইউএনও শামীম মিঞা বলেন, ‘এই ১৩টি ফাইলে আমি স্বাক্ষর করিনি। স্ক্যান সই নকল করে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে, যা প্রতারণার শামিল। এই কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পরবর্তীতে তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।”

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ