যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের তোয়াক্কা না করেই রাশিয়ার কাছে থেকে তেল কিনছে ভারত

যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের তোয়াক্কা না করেই রাশিয়ার কাছ থেকে তেল কিনছে ভারত। দেশটির রাষ্ট্রয়াত্ত্ব তেল শোধনকারী সংস্থা ইন্ডিয়ান ওয়েল ও ভারত পেট্রোলিয়াম সেপ্টেম্বর-অক্টোবরের জন্য আবারো রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কিনছে।

আন্তর্জাতিক বার্ত সংস্থা রয়টার্স জানিয়েছে, জুলাই মাসে ভারত তেল কেনা অনেকটাই কমিয়ে দিয়েছিল। কিন্তু রাশিয়া থেকে তেল কেনায় ভারতের ওপর যুক্তরাষ্ট্র অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপ করে। এরপর ভারতও জানিয়ে দেয় দেশের স্বার্থে যেখান থেকে তেল কিনলে সুবিধা হবে তারা সেখান থেকেই কিনবে।

এ পরিস্থিতিতে রাশিয়া ব্যারেল প্রতি ভারতকে ৩ ডলার ছাড় দেয়। এরপরই ভারতের তেল শোধনকারী প্রতিষ্ঠানগুলো রাশিয়া থেকে উরাল ক্রুড, ভ্যারানডে ও সাইবেরিয়ান লাইট ক্রুড কেনা শুরু করে।

বুধবার দিল্লীতে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার ডেপুুটি চিফ অব মিশন রোমান বাবুশকিন বলেন, ভারত-রাশিয়া সম্পর্ক বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে। বাইরের চাপ সত্ত্বেও জ্বালানি সহযোগীতা চলবে।

সেই সাথে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি কমে গেলেও ভারতকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে তারা। রাশিয়া জানিয়েছে ভারতের জন্য তাদের বাজার সবসময় খোলা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ