বুধবার, এপ্রিল ২২, ২০২৬

জুয়ার বিজ্ঞাপন প্রচার করলে বিনা নোটিশে বন্ধ হবে পোর্টাল

অনলাইন জুয়া ও অনিরাপদ কন্টেন্ট বিজ্ঞাপন বন্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অনলাইন গণমাধ্যমে এ ধরনের বিজ্ঞাপন অব্যাহত থাকায় বার বার সকর্তবার্তা দেওয়ার পরও কিছু কিছু গণমাধ্যম এখনো অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে। তাই যেকোন সময় এ ধরনের পোর্টাল বিনা নোটিশে বন্ধ করে দেওয়া হবে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে ‘অনলাইন জুয়া প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক সভায় তিনি এ কথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সরকার যেকোন মুহুর্তে এসব পোর্টাল বন্ধ করে দেবে আগাম কোন নোটিশ ছাড়াই।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ