বুধবার, এপ্রিল ২২, ২০২৬

সাবজেলে রাখা হবে ১৫ সেনা কর্মকর্তাকে

মানবতাবিরোধী অপরাধের তিন মামলায় অভিযুক্ত ১৫ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বুধবার অভিযুক্তদের ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হয়। শুনানি শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল তাদের সাবজেলে রাখার নির্দেশ দেন।

মামলাগুলোর মধ্যে দুটি বিগত সাড়ে ১৫ বছরে গুম ও নির্জাতনের ঘটনায় এবং একটি জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সংঘঠিত হত্যাকান্ডর সাথে জড়িত। গত ৮ অক্টোবর ট্রাইব্যুনাল প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহন করে এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এরপর ১১ অক্টোবর সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ওই ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে। এর মধ্যে একজন ছিলেন অবসর প্রস্তুতিমূলক ছুটিতে।

পরদিন ১২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে, যেখানে বলা হয়-ঢাকা সেনানিবাসের এমইএস বিল্ডিং নম্বর-৫৪ কে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ