
জনগনের অভিপ্রায় ও গণদাবী উপেক্ষা করে সরকার একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণায় গণদাবী উপেক্ষা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জামায়াতের সেক্রেটারি দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এই কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সংবিধান সংস্কারসহ অন্যান্য সংস্কার বিষয়ে যে ৪৮টি প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলো জাতীয় নির্বাচনের আগে জাতিকে জানাতে হবে। ভোটাররা সেই বিষয়ে জানার পরই গণভোটে ‘হ্যা’ অথবা ‘না’ ভোট দেবেন।


