হাসিনা, জয় ও পুতুলের প্লট দুর্নীতির মামলার রায় ২৭ নভেম্বর

সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল ৩০ কাঠা জমি পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ নেওয়ার অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের মামলার রায় ঘোষণা করা হবে ২৭ নভেম্বর।

রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শোনার পর রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।

তদন্ত শেষে গত ১০ মার্চ ১২ জনের বিরুদ্ধে আদালতে চার্যশিট দাখিল করেন মামলার তদন্তকারি কর্মকর্তা। শেখ হাসিনা ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান এর পিএ মোহাম্মদ আনিসুর রহমান মিঞা, রাজউকের সাবেক সদস্য শফি উল হক, খুরশিদ আলম, মোহাম্ম নাসির উদ্দীন, মেজর (ইঞ্জিনিয়ার) সামসুদ্দীন আহমেদ চৌধুরী (অব.), উপ-পরিচালক নায়েব আলী শরীফ, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব শহিদ উল্লাহ খন্দকার এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ