বুধবার, এপ্রিল ২২, ২০২৬

৫০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ; আবেদন শুরু ৪ ডিসেম্বর

৫০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা-২০২৫ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।

বুধবার কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আগামী ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে ৫০তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল এবং মৌখিক পরীক্ষা ১০ আগস্ট শুরু হবে।

৫০তম বিসিএসে ১ হাজার ৭৭৫ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ৩৯৫ জনকে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ