২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় ৯৪৫

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আট শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের তথ্য অনুযায়ী, একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৪৫ জন। এর মধ্যে ৯৪ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

গত ১৫ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত দেশে মোট ৮২ হাজার ২৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময় নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৯২৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি প্রাদুর্ভাবের শুরু থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে ৫৪৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৯২ জন।

একই সময়ে ৬৬ হাজার ৯৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ হাজার ১৪৫ জন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ