বিনিয়োগ সহজ করতে বড় সংস্কার, একক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা: প্রধানমন্ত্রী

দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে একাধিক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বুধবার (১০ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, আমদানি-রপ্তানি নিবন্ধন অনলাইনে দ্রুত প্রদান, লাইসেন্সিং প্রক্রিয়া সহজীকরণ এবং বিনিয়োগবান্ধব নীতিমালা হালনাগাদের কাজ চলছে।

প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের জন্য সেবা সহজ করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), পিপিপিএ ও হাই-টেক পার্ক কর্তৃপক্ষকে একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে একক প্ল্যাটফর্ম থেকে সমন্বিত সেবা পাওয়া যাবে।

তিনি আরও জানান, বিদেশি বিনিয়োগকারীদের মূলধন ও মুনাফা দেশে ফেরত নেওয়ার (ক্যাপিটাল রিপ্যাট্রিয়েশন) প্রক্রিয়াও সহজ ও দ্রুত করতে সংস্কার প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বিনিয়োগ-সংক্রান্ত সব অনুমোদন, নিবন্ধন ও লাইসেন্স সেবা একটি ডিজিটাল ‘সিঙ্গেল উইন্ডো’ প্ল্যাটফর্মের আওতায় আনা হচ্ছে। এছাড়া জাইকার সহায়তায় চালু হওয়া ‘বাংলাবিজ’ প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্যোক্তারা প্রয়োজনীয় সরকারি সেবা ও তথ্য এক জায়গা থেকে পাবেন।

প্রধানমন্ত্রী জানান, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে লালদিয়া টার্মিনাল, বে-টার্মিনাল এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পের কাজও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ