
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার গুলশানে দলটির চেয়াপার্সনের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গেল নভেম্বরে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করে। পরে একটি আসনে প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়। এবার ৬৪ আসনের মধ্যে ৩৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল দলটি।
নতুন ঘোষিত প্রার্থীরা হলেন ঢাকা-৭ আসনে হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ, ঢাকা-১০ যা ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান এবং হাজারিবাগ নিয়ে গঠিত এখানে শেখ রবিউল আলম এবং উত্তরা, দক্ষিণখান, ক্ষিলখেত, তুরাগ এবং উত্তরখান এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন।
এছাড়া ঠাকুরগা-২ আসনে মনোনয়ন পেয়েছেন আব্দুস সালাম, দিনাজপুর-৫ এ একেএম কামরুজ্জামান, নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম ধলু, নাটোর-৩ আসনে আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ-১ এ সেলিম রেজা, টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু, ময়মনসিংহ-৪ আসনে আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ-১ আসনে মোহাম্মদ মাজহারুল ইসলাম, মানিকগঞ্জ-১ আসনে এসএ জিন্নাহ কবির, মুন্সিগঞ্জ-৩ আসনে মোহাম্মদ কামরুজ্জামান, গাজীপুর-১ আসনে মজিবুর রহমান, হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া। সুনামগঞ্জ-২ আসনে নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম, সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী, কুমিল্লা-২ আসনে সেলিম ভূঁইয়া।
এছাড়া চট্টগ্রাম-৩ আসনে মোস্তফা কামাল, চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনে আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫ আসনে নাজমুল মোস্তফা আমীন, কক্সবাজার-২ আসনে আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ, যশোর-৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল-২ আসনে মনিরুল ইসলাম, খুলনা-১ আসনে আমির এজাজ খান, পটুয়াখালী-২ আসনে শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩ আসনে জয়নুল আবেদীন, ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল, রাজবাড়ি-২ আসনে হারুন উর রশীদ, ফরিদপুর-১ আসনে খন্দকার নাসিরুল ইসলাম, মাদারীপুর-১ আসনে নাদিরা আক্তার ধানের শীষের প্রার্থী হতে যাচ্ছেন।


