
বড় ধরনের কোন সংকট তৈরি না হলে ফেব্রুয়ারিতে সরকার যে নির্বাচনের কথা বলছে তার জন্য বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার কুড়িগ্রামের সরদার পাড়া জামে মসজিদে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এ কথা বলেন রিজভী।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে রিজভী বলেন, তারেক রহমান গণ-মানুষের নেতা। মায়ের (খালেদা জিয়া) অসুস্থতার কথা বিবেচনা করে উপযুক্ত সময়ে তিনি দেশে ফিরবেন। এটা তাদের পারিবারিক ব্যাপার।


