রংপুরে নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের খিয়াপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) এবং তার স্ত্রী সুবর্না রায় (৬০) এর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতিদিনের মত রাতে ঘুমাতে যান এই দম্পতি। রোববার ভোরে দীর্ঘক্ষন ডাকাডাকির পরও তাদের কোন সাড়াশব্দ না পেলে প্রতিবেশি দিপক মই নিয়ে দেয়াল টপকে তাদের বাড়ি প্রবেশ করে। এ সময় তিনি মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়কে ডাইনিং রুমে এবং সুবর্না রায়কে রান্না ঘরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানান।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়ের দুই ছেলে। তারা বাংলাদেশ পুলিশে কর্মরত। ঘটনার তদন্তে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ